বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

ফিরাকে বাতিলার অপতৎপরতা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গতকাল ১৭ জুন ২০২৬, বুধবার, বাদ এশা, রাজধানীর কামরাঙ্গীরচরে অবস্থিত জামিয়া নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ-এ “ফিরাকে বাতিলার অপতৎপরতা ও আমাদের করণীয়” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের প্রখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদগণ উপস্থিত থেকে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী (দা.বা.)। তিনি তাঁর আলোচনায় মাওলানা মওদূদী সাহেবের আকিদা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা পেশ করেন এবং উপস্থিত শ্রোতাদের সামনে এ বিষয়ে তাঁর মতামত ও বিশ্লেষণ তুলে ধরেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মুফতি রিজওয়ান রফিকী (দা.বা.) এবং মুফতি লুৎফর রহমান ফরায়েজী (দা.বা.)। তাঁরা তাঁদের বক্তব্যে হিজবুত তাওহীদ বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এ সম্পর্কিত তাঁদের পর্যবেক্ষণ ও বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী (দা.বা.), মুহতামিম, জামিয়া নূরিয়া ইসলামিয়া, কামরাঙ্গীরচর, ঢাকা। তিনি তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত সকলের প্রতি দ্বীনি শিক্ষা, সচেতনতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বিপুল সংখ্যক আলেম, শিক্ষক, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দ্বীনি ও সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনা, মতবিনিময় ও দিকনির্দেশনার মাধ্যমে প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ