বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


সিরাতের ওপর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ওমরাহসহ ৫ লক্ষাধিক টাকার পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শকে দেশব্যাপী শিশু-কিশোর, শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘মহানবী (সা.)-এর জীবনীভিত্তিক জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন করেছে অনলাইন সংবাদমাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গুগল ফরম পুরো করে নিবন্ধন করতে হবে।  ৩০০ টাকার  বিনিময়ে প্রতিযোগীদের কাছে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে ‘আমাদের নবীজি’ বইটি। বিজয়ীদের জন্য পবিত্র ওমরাহ পালনসহ পাঁচ লক্ষাধিক টাকার পুরস্কার।

আয়োজকরা জানান, গত ২১ জুলাই থেকে প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। নিবন্ধনের পর ২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত অংশগ্রহণকারীদের ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে বই পাঠানো হবে।