শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮


হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশের ইসলামী মহাসমাবেশ থেকে ‘হেজবুত তাওহীদ’-কে কালো তালিকাভুক্ত করে নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। সমাবেশে বক্তারা সংগঠনটিকে ঈমান বিধ্বংসী ও জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করে সরকারের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

শনিবার (১ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে, জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষ্মীপুর এবং ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, এতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, হেজবুত তাওহীদ সেবামূলক কার্যক্রমের আড়ালে বিভ্রান্তিকর মতাদর্শ প্রচার করে সাধারণ মুসলমানদের ঈমান ও আকিদাকে ক্ষতিগ্রস