আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি ও প্রসিকিউটররা রাজধানীর উত্তরার র্যাব-১ কার্যালয়ে ‘আয়নাঘর’ হিসেবে পরিচিত টর্চার সেল পরিদর্শন করেছেন। পরিদর্শকন শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, এ কক্ষগুলো কোনো রূপকথা নয়, বরং বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা।
শনিবার (১ আগস্ট) সকালে ট্রাইব্যুনালের তিনজন বিচারপতি, প্রসিকিউশন টিম, ভিকটিম পরিবারের সদস্য এবং মানবাধিকার কর্মীদের নিয়ে এই যৌথ পরিদর্শন চালানো হয়। পরিদর্শনকালে বিচারে সংশ্লিষ্ট আসামিপক্ষের আইনজীবীরা ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, সারা বিশ্ব যে আয়নাঘর সম্পর্কে শুনে আসছিল, সেটি আসলে কতটা নির্মল টর্চার সেল ছিল, তা সরজমিনে দেখার জন্য আমরা আজ এসেছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রুল ৪৬ (এ) এবং রোম স্ট্যাটিউটের রুল ৭ ও ৭৩ অনুযায়ী এই বিচারিক পরিদর্শনের বিধান রয়েছে।