নোয়াখালী প্রতিনিধি
ঈমান-আকিদা সুরক্ষা, হেযবুত তাওহীদ নিষিদ্ধের দাবি এবং ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধের দাবিতে আগামী ১ আগস্ট (শনিবার) নোয়াখালী জেলা স্কুল মাঠে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে বৃহস্পতিবার (৩০ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে মহাসমাবেশের সার্বিক প্রস্তুতি ও কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে এবং জমিয়্যতুল মাদারিসিল কওমিয়্যাহ ও ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে শনিবার সকাল ১০টায় নোয়াখালী জেলা স্কুল মাঠে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, মহা