নিজস্ব প্রতিবেদক:
রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ।
এ সময় দলটির নেতারা গণভোটের নির্বাচিত সংস্কার বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই দোয়া ও সমাবেশের আয়োজন করা হয়।
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত সমাবেশে খেলাফত মজলিসের নেতারা বলেন, আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।
জুলাই সনদ বাস্তবায়নে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, জনগণ গণভোটের মাধ্যমে যে সংস্কারের পক্ষে রায় দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। স
