শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের অধীনস্থ পল্টন থানা শাখার নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বাদ এশা রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সভায় সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

পুনর্গঠিত কমিটিতে মুফতি ওয়াহিদুজ্জামান বদরকে সভাপতি, মাওলানা মনির হুসাইনকে সাধারণ সম্পাদক এবং মাওলানা হারুনুর রশিদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম এবং সহসভাপতি মাওলানা আতিকুল্লাহ।

সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ পল্টন থানা এলাকায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ