মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়ার কামেলাইন জামাতের শিক্ষার্থী মাওলানা আতাউল্লাহ বন্যার পানিতে ডুবে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার দক্ষিণ বরইতলী শান্তিবাজার এলাকার বাসিন্দা এবং মাওলানা নেছার আহমদের দ্বিতীয় পুত্র। জানা গেছে, সোমবার বন্যার পানিতে সাঁতার কাটার সময় দুর্ঘটনাবশত তিনি পানিতে ডুবে মারা যান।

তাঁর অকাল মৃত্যুতে জামিয়া ইসলামিয়া পটিয়ার শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর জন্য দোয়া করেছেন।

মাদরাসার শিক্ষক মাওলানা সলিমুদ্দীন মাহদী কাসেমী স্মৃতিচারণ করে জানান, কয়েক বছর আগে বিশ্ব ইজতেমায় আতাউল্লাহর সঙ্গে তাঁর পরিচয় হয়। সে অত্যন্ত বিনয়ী, আদবসম্পন্ন ও খেদমতপ্রিয় ছিল। সব সময় নীরবে খেদমত করত এবং নিষেধ করলেও হাসিমুখে বলত, "হুজুর! আমি আপনার কাছে থেকে শিখতেই তো এসেছি। আমাকে খেদমত করতে দিন।" তাঁর ইখলাস, উত্তম চরিত্র ও সেবাপরায়ণতা অল্প সময়েই সবার হৃদয়ে স্থান করে নিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

শোকবার্তায় ওই শিক্ষক আরও বলেন, আতাউল্লাহর আকস্মিক মৃত্যু সবাইকে স্মরণ করিয়ে দেয় যে মৃত্যু কতটা সন্নিকটে। তিনি মহান আল্লাহর কাছে মরহুমের পরিপূর্ণ মাগফিরাত, জান্নাতুল ফিরদাউস এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য সবরে জামিল কামনা করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ