বুধবার, ২০ মে ২০২৬ ।। ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৩ জিলহজ ১৪৪৭


খাগড়াছড়িতে নবীন আলেম সংবর্ধনা আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমরান ওবাইদ, সাব-এডিটর

খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আগামীকাল (২১ মে, বৃহস্পতিবার) বিকাল ৩টায় খাগড়াছড়ি টাউন হলে এক বর্ণাঢ্য 'নবীন আলেম সংবর্ধনা ও নসীহা মজলিস'-এর আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (হাফিজাহুল্লাহ) এবং খাগড়াছড়ি ২৯৮ নং আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবদুল ওয়াদুদ ভূইয়া।

বুধবার (২০ মে) আয়োজক কমিটির পক্ষ থেকে খাগড়াছড়ি প্রতিনিধি নুরুল কবির আরমান আওয়ার ইসলামকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪৪৭ হিজরি শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্নকারী নবীন আলেমদের সংবর্ধনা জানাতে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজক কমিটির সভাপতি মাওলানা কারী ওসমান গনীর সভাপতিত্বে উক্ত মজলিসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা শাহ সালাহ উদ্দিন নানুপুরী। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত করবেন হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা আশরাফ আলী নিজামপুরী। এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাবুনগর মাদরাসার মুহাদ্দিস আল্লামা মুফতি মীর হোসাইন।

খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিতব্য মজলিসে সর্বস্তরের তৌহিদী জনতা ও ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ