শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ওসামা বিন লাদেনের প্রশংসা করায় ব্রিটিশ সম্মাননা প্রত্যাহার! ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বান মক্কায় হামলার চেষ্টাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ বললেন মসজিদুল হারামের খতিব ‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’

জিলহজের চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ২৮ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে। 

এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদও বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৭ মে) সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় বলে জানায় দেশটির চাঁদ দেখা কমিটি। ফলে সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে (বুধবার)। এছাড়া আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে। 

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ