দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি ক্লাবের ১২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে রাজধানীর আফতাবনগরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অডিটোরিয়ামে শনিবার (১৬ মে) অনুষ্ঠিত হয়েছে ‘জেন-জি ইমপ্যাক্ট লিডার প্রোগ্রাম ২০২৬’।
অনুষ্ঠানে তরুণদের নৈতিক নেতৃত্ব, আত্মউন্নয়ন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আস-সুন্নাহর চেয়ারম্যান এবং বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ।
নিজের ভেরিফায়েড পোস্টে শায়খ আহমাদুল্লাহ জানান, অনুষ্ঠানে উপস্থিত তরুণদের সামনে তিনি নেতৃত্ব, ব্যক্তিত্ব গঠন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে নিজের ভাবনা তুলে ধরেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের দেশ, জাতি ও উম্মাহর নেতৃত্বে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেন।