শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

নতুন উপাচার্য নিয়োগ ইস্যুতে ডুয়েটে সংঘর্ষ, আহত ১২


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগ ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।

রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ সংঘর্ষ শুরু হয়। এসময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবালক হোসেনকে নিয়োগ দেয় সরকার। নিয়োগের প্রজ্ঞাপন জারি হলে সে রাতেই বিশ্ববিদ্যালয়ের ভেতর আন্দোলন শুরু করে একদল শিক্ষার্থী।

ওই আন্দোলনের ধারাবাহিকতায় রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে লাল কার্ড কর্মসূচি পালন করছিলেন সেই শিক্ষার্থীরা।

তাদের দাবি, আন্দোলন চলাকালে বহিরাগতরা তাদের ওপর হামলা করে।

এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। উত্তপ্ত হয়ে ওঠে গোটা ডুয়েট এলাকা।

শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের হামলায় অন্তত ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি, ‘বহিরাগত’ কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। এজন্য তারা ডুয়েটের জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে আসছেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ