শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

​লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেনে কাটা পড়ে হাজেরা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

​শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের শস্য গুদাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ​নিহত হাজেরা বেগম উপজেলার সিন্দুর্না ইউনিয়নের মৃত তছির উদ্দিনের স্ত্রী। পরিবারের দাবি, তিনি দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

​স্বজনরা জানান, গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন হাজেরা বেগম। শুক্রবার সন্ধ্যায় রেললাইনের ওপর দিয়ে হাঁটাচলার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

​স্থানীয়দের বরাত দিয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।​ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ