শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

কোরবানির চামড়া সংরক্ষণে আলেম-ওলামাদের নিয়ে ইফার মতবিনিময় সভা রোববার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়া যথাযথভাবে সংরক্ষণের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এই বিষয়ে জনসচেতনতা তৈরি এবং ধর্মীয় নেতাদের করণীয় নির্ধারণ করতে ঢাকা মহানগরীর কওমি মাদরাসার মুহতামিম ও মসজিদের খতিব-ইমামদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, আগামী রোববার (১৭ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে (৭ম তলা) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সভার মূল বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে— ‘আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণে আলেম-ওলামার করণীয়’।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দীন আল আজাদ। সভায় সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. গোলাম খান।

বৃহস্পতিবার (১৪ মে) ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ থেকে প্রকাশিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে এই সভার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সভায় ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বায়তুল মোকাররম কার্যালয় ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সকল পরিচালক ও প্রকল্প পরিচালকদের যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ