শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

‘তাকওয়া ও সৎ চরিত্র ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ সম্ভব নয়’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মানুষের অন্তরে আল্লাহর ভয় বা তাকওয়া না থাকায় সমাজে খুন, সুদ, ঘুষ ও দুর্নীতি বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, দুর্নীতি দমনে কেবল আইন বা প্রশাসনিক ব্যবস্থা যথেষ্ট নয়; প্রয়োজন ব্যক্তি গঠন ও সৎ চরিত্রের চর্চা। কারণ চরিত্র ঠিক না থাকলে মানুষ যে পদেই থাকুক না কেন, দুর্নীতিতে জড়িয়ে পড়বেই।

বুধবার (১৩ মে) রাতে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদ মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি চাটখিল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের দায়িত্বকালীন অভিজ্ঞতার কথা তুলে ধরে ড. খালিদ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি কখনো ঘুষ গ্রহণ করেননি। তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও আমি এক টাকাও ঘুষ খাইনি। এখনো ভাড়া বাসায় থাকি।

তিনি আরও বলেন, সমাজে চুরি-লুটপাট যেন এক ধরনের সংস্কৃতিতে পরিণত হচ্ছে, অথচ প্রত্যেক মানুষকে একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

হজ ব্যবস্থাপনায় নিজের সময়কার বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, আল্লাহর ভয় অন্তরে থাকার কারণেই সততার সঙ্গে দায়িত্ব পালন সম্ভব হয়েছে। এ সময় তিনি হাজিদের অর্থ ফেরত দেওয়া এবং সৌদি আরবে বাড়িভাড়া কমানোর উদ্যোগের কথাও তুলে ধরেন।

কারাগারে বন্দিদের নৈতিক ও আধ্যাত্মিক সংশোধনের উদ্যোগ হিসেবে ধর্মীয় বই বিতরণ এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার-এ হেফজখানা চালুর কথাও জানান সাবেক এই উপদেষ্টা।

সৎ চরিত্র গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘুষ, সুদ ও হারাম উপার্জনের অর্থ দিয়ে হজ করলে তা আল্লাহর দরবারে কবুল হবে না। হালাল উপার্জন ও সৎ নিয়তই আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ