শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

নারীদের মধ্যে সংগঠনের কার্যক্রম বিস্তারের উদ্যোগ বিকেএমের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশজুড়ে চলমান রাজনৈতিক কার্যক্রমের ধারাবাহিকতায় এবার নারীদের মধ্যে সাংগঠনিক ও দাওয়াতি কার্যক্রম বিস্তারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) এ লক্ষ্যে কেন্দ্রীয় পর্যায়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে দলটি।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক গতকাল বুধবার (১৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

মাওলানা মামুনুল হক জানান, গত ৯ মে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ-সংক্রান্ত সিদ্ধান্ত অনুমোদন করা হয়। একইসঙ্গে নারীদের সম্পৃক্ত করে সাংগঠনিক কার্যক্রম বিস্তারের জন্য একটি বিশেষ পরিকল্পনাও প্রণয়ন করা হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির জানান, প্রাথমিকভাবে তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। সেগুলো হলো-

প্রথমত, নারী সমাজের মধ্যে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় টিম গঠন করা হবে। এই টিমকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের তত্ত্বাবধানে দায়িত্বশীলতার প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে ভবিষ্যতে একটি কার্যকর বিভাগ হিসেবে কাজ করতে পারে। এ উদ্যোগের অংশ হিসেবে আগামী শুক্রবার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দ্বিতীয়ত, দেশব্যাপী সংগঠনের জেলা কমিটির তত্ত্বাবধানে জেলা পর্যায়ে নারীদের সম্পৃক্ত করা হবে। দ্রুত সময়ের মধ্যে তাদের বিভিন্ন কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

তৃতীয়ত, অফলাইন কার্যক্রমের পাশাপাশি অনলাইনে ফরম পূরণের মাধ্যমে নারী সদস্য সংগ্রহ কার্যক্রম চালু করা হবে। পর্যাপ্তসংখ্যক সদস্য সংগ্রহের পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে কেন্দ্রীয় টিমের তত্ত্বাবধানে ঘরোয়া আয়োজনের মাধ্যমে কর্মসূচি শুরু করা হবে।

সংগঠনটির নেতারা মনে করছেন, নারীদের অংশগ্রহণ বাড়লে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সমাজের বৃহত্তর পরিসরে দাওয়াতি কার্যক্রম বিস্তারের সুযোগ তৈরি হবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ