শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সিলেটের প্রবীণ আলেম লক্ষ্মীপুরী এভারকেয়ারে ভর্তি, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেটের প্রবীণ আলেম ও দারুল উলুম কানাইঘাট মাদরাসার মুহতামিম শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় এসে এক দফা চিকিৎসা নিয়ে সিলেটে ফিরে যান। তবে আবার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত শনিবার তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

বরেণ্য এই আলেমের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন দারুল উলুম কানাইঘাটের সহকারী মহাপরিচালক ও প্রধান শায়খুল হাদিস মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী।

প্রসঙ্গত, শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী সিলেট অঞ্চলের একজন সুপরিচিত মুরব্বি আলেম। তিনি প্রখ্যাত বুজুর্গ আলেম আল্লামা মুশাহিদ আহমদ বায়ামপুরী রহ.-এর জামাতা। জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির একজন উপদেষ্টাও তিনি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ