শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

দাড়ি-টুপিকেও একসময় সন্দেহের চোখে দেখা হতো: তথ্যমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একসময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সমাজে সন্দেহের চোখে দেখা হতো। পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ ও নাটকীয় পরিস্থিতি তৈরি করে ধর্মীয় বিরোধ উসকে দেওয়া হয়েছিল।

বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একসময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো। পরিকল্পিতভাবে নাটক করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে ধর্মীয় বিরোধ তৈরি করা হয়েছে। আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে দেশে এখন শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ বজায় রয়েছে।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে যে অর্থনৈতিক চাপ রয়েছে তা পূর্ববর্তী সরকারের ভঙ্গুর অর্থনীতির ফল। ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা আমরা বহন করছি। বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতির ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।

বর্তমান পরিস্থিতি থেকে অর্থনীতি ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছর সময় লাগবে জানিয়ে তিনি বলেন, এই সময়ে যেন কেউ রাজনৈতিক বিভাজন তৈরি করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, আমরা একত্রিত না থাকলে আওয়ামী লীগের ভাঙা অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হবে না।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ