রবিবার, ২৪ মে ২০২৬ ।। ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৭ জিলহজ ১৪৪৭


নির্দোষ ইমাম মোজাফফর আহমদের পাশে এমপি মাহমুদা মিতু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সংরক্ষিত আসনে বিরোধী দলীয় নারী সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু মিথ্যা ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে পরে নির্দোষ প্রমাণিত এক মসজিদের ইমাম মোজাফফর আহমদের পাশে দাঁড়িয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি ওই ইমামের দুর্ভোগ, আইনি লড়াই এবং মানসিক বিপর্যয়ের বিষয় তুলে ধরেন।

স্ট্যাটাসে মাহমুদা মিতু উল্লেখ করেন, ১৪ বছর বয়সী এক কিশোরীর গর্ভধারণের ঘটনায় ওই ইমামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। অভিযোগের পর তাকে চাকরিচ্যুত করা হয় এবং সমাজে ‘ধর্ষক’ হিসেবে চিহ্নিত হতে হয়। এমনকি তার পিতাও, যিনি নিজেও একজন ইমাম ছিলেন, সামাজিক চাপের কারণে চাকরি হারান বলে পোস্টে দাবি করা হয়েছে।

ডা. মাহমুদা মিতুর ভাষ্য অনুযায়ী, অভিযোগের চাপ ও সামাজিক অপমান সহ্য করতে না পেরে ওই ইমাম মানসিকভাবে ভেঙে পড়েন। এক মাস কারাভোগের পর দীর্ঘ আইনি লড়াই শেষে ডিএনএ পরীক্ষায় জানা যায়, কিশোরীর গর্ভের সন্তানের পিতা তারই আপন ভাই।

তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে ওই ইমামের ওপর দায় চাপিয়ে তাকে বিয়েতে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল। তবে অভিযুক্ত ব্যক্তি ঋণ করে মামলা চালিয়ে যান এবং শেষ পর্যন্ত আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হন।

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, এনসিপির পক্ষ থেকে তারেক রেজা ওই ইমামের দায়িত্ব নেওয়ার উদ্যোগ করেছেন। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে তার ঋণ পরিশোধে সহায়তারও চেষ্টা করা হবে বলে উল্লেখ করেন তিনি।

ডা. মাহমুদা মিতু লেখেন, মিথ্যা অভিযোগ একজন মানুষের জীবন, সম্মান ও মানসিক স্থিতি ধ্বংস করে দিতে পারে। একই সঙ্গে তিনি বাস্তব যৌন নির্যাতনের ভুক্তভোগীদের প্রতিও সংবেদনশীল থাকার আহ্বান জানান।

তার ভাষায়, প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা উচিত, তবে তা অবশ্যই প্রমাণ ও ন্যায়বিচারের ভিত্তিতে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ