শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মাদরাসা শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক মাদরাসাশিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার চাচাতো ভাই। 

সোমবার (১১ মে) বিকেলে ডাবর-জগন্নাথপুর সড়কের আক্তাপাড়া (মিনা বাজার) বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম নিরব মিয়া (১৫)। তিনি শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে এবং আক্তাপাড়া আলিয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র। আহত সাইফুল ইসলাম (১৫) একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তিনি নিহত নিরবের চাচাতো ভাই ও একই মাদরাসার শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নিরব ও সাইফুল তাদের চাচা রফিকুল ইসলামের মোটরসাইকেল নিয়ে পাগলা বাজারে কেনাকাটা করতে যান। বাজার শেষে বাড়ি ফেরার পথে আক্তাপাড়া বাজারের উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালকের আসনে থাকা নিরব মিয়া মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন সাইফুল ইসলাম নামে তার চাচাতো ভাই।

স্থানীয় লোকজন আহত সাইফুলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত নিরবের চাচা ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুস সালাম জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে গিয়েছিল দুই চাচাতো ভাই। ফেরার পথে দুর্ঘটনায় নিরবের মৃত্যু হয় এবং সাইফুল আহত হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ডাবর-জগন্নাথপুর সড়কের আকতাপাড়া এলাকায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ