শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

কফি বিক্রেতা হাফেজ মাহবুবের অনুপ্রেরণার গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মাত্র ৫ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করা একটি ছোট উদ্যোগই বদলে দিয়েছে হাফেজ মাহবুবের জীবন। রাজধানীর ব্যস্ত সড়কে কাঁধে ফ্লাক্স ঝুলিয়ে হাঁটতে হাঁটতে কফি বিক্রি করে এখন তিনি প্রতি মাসে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করছেন।

মাকতাবাতুল ইসলামের স্বত্বাধিকারী এবং লেখক ও কবি মাওলানা গালিব হাসান এক ফেসবুক পেইজে এই বিষয়টি তুলে ধরেছেন।

জানা যায়, পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করার পর আর্থিক সংকটের কারণে মাহবুবের উচ্চশিক্ষা এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। তবে হতাশ না হয়ে তিনি জীবিকার জন্য ছোট একটি উদ্যোগ শুরু করার সিদ্ধান্ত নেন।

মাত্র ৫ হাজার টাকা দিয়ে একটি ফ্লাক্স সংগ্রহ করে গরম পানি ও কফি তৈরি করে তিনি রাজধানীর বিভিন্ন ব্যস্ত সড়ক, অলিগলি ও জনবহুল এলাকায় ঘুরে ঘুরে কফি বিক্রি শুরু করেন। প্রতি কাপ কফির দাম রাখা হয় ২০ টাকা।

প্রতিদিন গড়ে তিনি প্রায় ১২০০ থেকে ১৫০০ টাকার কফি বিক্রি করেন। খরচ বাদ দিয়ে মাস শেষে তার হাতে থাকে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা, যা দিয়েই তিনি সংসার পরিচালনা করছেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং রাজধানীতে ছোট একটি রুমে স্ত্রীকে নিয়ে সাধারণ জীবনযাপন করছেন। তবে সীমিত আয়ের মধ্যেও তার মধ্যে রয়েছে আত্মসম্মান, পরিশ্রম এবং স্বনির্ভরতার দৃঢ়তা।

স্থানীয়রা বলছেন, তার এই উদ্যোগ বেকার তরুণদের জন্য একটি অনুপ্রেরণামূলক উদাহরণ। অনেকেই মনে করছেন, চাকরির অপেক্ষায় না থেকে ছোট পরিসরে উদ্যোগ নিলে পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব।

সমাজে ছোট ব্যবসাকে তুচ্ছ ভাবার প্রবণতা থাকলেও হাফেজ মাহবুবের গল্প সেই ধারণাকে ভেঙে দিয়েছে। তিনি দেখিয়েছেন, হালাল উপার্জনের কোনো কাজই ছোট নয়—পরিশ্রম ও ইচ্ছাশক্তিই জীবনের আসল শক্তি।

মাওলানা গালিব হাসান জানান, মাহবুবের অনুমতি সাপেক্ষে তার ছবি শেয়ার করা হয়েছে। হাফেজ মাহবুবের পরবর্তী টার্গেট একটি ফলের দোকান দেওয়া। তার থেকে পরামর্শ নেওয়ার অথবা তাকে কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন হলে সরাসরি +8801324686859 নাম্বারে ফোন দেওয়ার অনুরোধ করা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ