শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

বিদ্যুস্পৃষ্টে প্রাণ গেল মাদরাসা ছাত্র ইয়াসিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসিন (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) বিকেলে জাওলাহাটি চৌরাস্তা হাজিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে এলাকার একটি মাঠসংলগ্ন টিনসেড রিকশা গ্যারেজের পাশে খেলতে যায় ইয়াসিন। এ সময় টিনসেডের সঙ্গে বিদ্যুতায়িত অংশে স্পর্শ লাগলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করেন। পরে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াসিনের বাবা মো. সাব্বির হোসেন জানান, তারা কামরাঙ্গীরচরের গাজিরঘাট এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি জাওলাহাটি চৌরাস্তায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে কাজ করেন। ইয়াসিন মাঝে মধ্যেই তার কর্মস্থলের পাশের মাঠে খেলতে যেত। সোমবারও সেখানে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার জুগনীপাশা এলাকায়। ইয়াসিন স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ভাইবোনের মধ্যে সে ছিল বড়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ