রবিবার, ২৪ মে ২০২৬ ।। ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৭ জিলহজ ১৪৪৭


মডেল মসজিদে টিকটক ভিডিও, স্কুলছাত্রীকে ছাড়পত্র দিল কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জামালপুরের দেওয়ানগঞ্জে স্কুল ড্রেস পরে মডেল মসজিদ প্রাঙ্গণে টিকটক ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১০ মে) দুপুরে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীর নাম মোছা. সিনথিয়া আক্তার শান্তা। তিনি বিদ্যালয়ের নবম শ্রেণির ভোকেশনাল শাখার জেনারেল ইলেকট্রনিক্স ট্রেডের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, গত ৯ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, স্কুল ড্রেস পরিহিত অবস্থায় ওই ছাত্রী মডেল মসজিদ প্রাঙ্গণে টিকটক ভিডিও তৈরি করছেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে বিষয়টিকে শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও ধর্মীয় স্থানের মর্যাদার সঙ্গে অসঙ্গত বলে মন্তব্য করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত ছাড়পত্রে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীর টিকটক ভিডিও ছড়িয়ে পড়ায় ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা বিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থী। ভবিষ্যতে অন্য শিক্ষার্থীরা যেন এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে উৎসাহিত না হয়, সেজন্যই তাকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ