শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

মা দিবসেই মাদকাসক্ত ছেলের আঘাতে মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক মা দিবসে মায়েদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ যখন বিশ্বজুড়ে, ঠিক সেই দিনই ফেনীর দাগনভূঞায় মাদকাসক্ত ছেলের হামলায় প্রাণ হারালেন লাকি বেগম (৪০) নামে এক মা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা ও বোন।

রোববার (১০ মে) রাতে উপজেলার ১নং সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ হুদুর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত লাকি বেগম স্থানীয় বাসিন্দা মোঃ মোস্তফার স্ত্রী। এ ঘটনায় আহতরা হলেন—লাকি বেগমের স্বামী মোঃ মোস্তফা (৪৫) ও তাদের মেয়ে মিথিলা (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় মাদকাসক্ত ছেলে রাফি (২১) নেশার টাকার জন্য হঠাৎ ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মা লাকি বেগম নিহত হন। এসময় বাবা ও বোন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় সূত্রের দাবি, হামলার পর অভিযুক্ত ছেলে রাফিকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তবে এ বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার কবির বলেন, হাসপাতালে আনার আগেই লাকি বেগমের মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আহত মোস্তফা ও মিথিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীমকে একাধিকবার কল করেও সাড়া মেলেনি।

জেডএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ