শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য হালনাগাদের সময় বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কারিগরিতে ২০২৫-২৬ অর্থবছরের উপবৃত্তি কার্যক্রমের আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও হালনাগাদের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

রোববার (১০ মে) অধিদপ্তরের উপবৃত্তি সেল থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি), এসএসসি (ভোকেশনাল) অথবা দাখিল (ভোকেশনাল) এবং নিম্ন মাধ্যমিক (ভোকেশনাল) পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার জন্য নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান কাজ শেষ করতে না পারায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপবৃত্তি বিষয়ক কেন্দ্রীয় কমিটির ৭ মে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের সময় ১০ মে থেকে আগামী ১৪ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

এছাড়া আঞ্চলিক পরিচালকের কার্যালয় থেকে যাচাই-বাছাই শেষে DTE Stipend MIS-এর মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তরে শিক্ষার্থীদের তথ্য পাঠানোর শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মে পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বিএমটি শিক্ষাক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং ভোকেশনাল স্কুলগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ