শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

‘শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশে ক্রমবর্ধমান বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শ্রমজীবী মানুষের জীবনমানের অবনতির প্রেক্ষাপটে রাষ্ট্রকে আরও কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ।

শনিবার (০৯ মে) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইনের সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান।

সভাপতির বক্তব্যে মুহাম্মাদ খলিলুর রহমান বলেন, দেশের শ্রমজীবী মানুষের জীবনমান দিন দিন কঠিন হয়ে উঠছে। বেকারত্ব ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ চরম চাপের মধ্যে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিল্পকারখানায় শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করা, ন্যায্য মজুরি বাস্তবায়ন এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তার আওতায় আনা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনসমূহের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের শ্রমখাতকে আরও শক্তিশালী, মানবিক ও কল্যাণমুখী করতে হবে।

বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চলমান শ্রমিক সমস্যা, বিভিন্ন সেক্টরের শ্রমিকদের দাবি-দাওয়া এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ সিদ্দিকুর রহমান, মুহাম্মাদ হারুন-অর-রশিদ, জয়েন্ট সেক্রেটারি এইচ এম রফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওবায়দুর রহমান বিন মোস্তফা, শাহ মুহাম্মাদ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দিন আহম্মেদ, প্রচার সম্পাদক মুহাম্মাদ নাজিম উদ্দিন প্রমুখ।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ