শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

‘শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের বিদ্যমান সব সমস্যা সমাধানে নীতিমালার পরিবর্তন আনছে সরকার। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের চাহিদা পূরণে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে।

শনিবার (৯ মে) সকালে সাহিত্যিকা মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

এর আগে কক্সবাজার লিডারশীপ ট্রেনিং সেন্টারে কক্সবাজার, বান্দরবান ও নোয়াখালীর ভাসানচরে বাস্তবায়নাধীন প্রি-প্রাইমারি ও প্রাইমারি স্কুল ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় স্কুল ফিডিং ও প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

কর্মশালায় তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালুর পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন দাবি ও প্রয়োজনও পূরণ করা হবে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো সংস্কারে কাজ করছে এবং এ সংস্কার কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করা হবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ