শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পুকুরে ডুবে প্রাণ গেল মাদরাসা ছাত্রের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় গোসল করতে নেমে পুকুরে ডুবে মেহেদী হাসান মারুফ (১৮) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) সকাল ৯টার দিকে উপজেলার আন্নরআলী মাতবর পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান মারুফ পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র এবং একই এলাকার মিজবাহ উদ্দীন বাবুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান মারুফ দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে ভুগছিলেন। তাকে নিয়মিত রক্ত গ্রহণ করতে হতো। শনিবার সকালে চুল কাটার পর নিজ বাড়ির পুকুরে গোসল করতে নামেন তিনি। একপর্যায়ে পানিতে ডুবে যান।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহাবুব আলম পরিবারের বরাত দিয়ে জানান, জন্মের পর থেকেই মারুফ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। কয়েক মাস পরপর তাকে শরীরে রক্ত দিতে হতো। সকালে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ