শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

হাসনাত আব্দুল্লাহর প্রথম মাসের বেতন দিলেন বেদে শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নিজের সংসদ সদস্য পদের প্রথম মাসের পুরো বেতন তিনি ৩৪ জন বেদে শিক্ষার্থীর শিক্ষাবৃত্তির জন্য উৎসর্গ করেছেন।

বৃহস্পতিবার (৭ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেটস মিট জিপসি জিনিয়াস শীর্ষক এক পোস্টে তিনি এই মানবিক উদ্যোগের কথা জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের অভিভাবক ও শিশুদের নিয়ে আয়োজিত একটি সচেতনতামূলক সেশনের ভিডিও শেয়ার করেন তিনি।

ভিডিওতে অভিভাবকদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, নারীদের অবশ্যই শিক্ষিত করতে হবে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আপনাদের মেয়েদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করবেন। ঘরে ঘরে শিক্ষিত নারী গড়ে তোলা প্রয়োজন।

বেদে সম্প্রদায়ের মেয়েদের বাল্যবিবাহ রোধে তিনি একটি বিশেষ ঘোষণা দেন। তিনি জানান, কোনো শিক্ষার্থী যদি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা চালিয়ে যায়, তবে তাদের প্রত্যেককে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে বৃত্তি প্রদান করা হবে। এটি কোনো সাময়িক সহায়তা নয়, বরং পড়াশোনা চলাকালীন পুরো সময় জুড়েই এই অর্থ দেওয়া হবে। তিনি অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, মেয়ে এসএসসি পাস করলেই বিয়ের চিন্তায় অস্থির হওয়ার দরকার নেই। কারণ, এখন থেকে তাদের পড়াশোনার দায়িত্ব আমাদের।

তবে এই বৃত্তির ক্ষেত্রে মেধার গুরুত্বারোপ করে তিনি একটি শর্ত জুড়ে দিয়েছেন। তিনি জানান, শিক্ষার্থীদের অবশ্যই ভালো ফলাফল করতে হবে। পরীক্ষায় অকৃতকার্য হলে বা পড়াশোনায় অবহেলা করলে এই সুবিধা বন্ধ করে দেওয়া হবে।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ৩৪ জন শিক্ষার্থীর মেধা ও প্রয়োজনীয়তা বিবেচনা করে সর্বনিম্ন ২ হাজার থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত প্রাথমিক শিক্ষাবৃত্তি সরাসরি প্রদান করা হয়।

বেদে জনগোষ্ঠীর অনগ্রসরতা ও স্বাস্থ্য সচেতনতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষিত নারী চাকরি করুক বা না করুক, সমাজকে সচেতন করতে শিক্ষার কোনো বিকল্প নেই। মূলত এই উদ্দেশ্যেই জিপসি জিনিয়াস নামের এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ