বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বজ্রপাতে কোরআনের হাফেজা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

লক্ষ্মীপুরের কমলনগরে সয়াবিন আনতে ক্ষেতে গিয়ে বজ্রপাতে লিমা আক্তার (১৫) নামে এক কোরআনের হাফেজার মৃত্যু হয়েছে। নিহত লিমা আব্দুর রব হাওলাদার বাড়ির ইউসুফু আলী খোকনের মেয়ে। সম্প্রতি সে স্থানীয় একটি মাদ্রাসা থেকে কোরআনের হেফজ সম্পন্ন করে।  

বৃহস্পতিবার (৭ মে) দুপুর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আব্দুর রব হাওলাদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। এর মধ্যেই লিমা বাড়ির পাশের ক্ষেতে সয়াবিন আনতে যায়। তখন হঠাৎ বজ্রপাতের আঘাতে লিমার পুরো শরীর থেকে ধোঁয়ার মতো বের হতে থাকে। তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে লিমাকে উদ্ধার করে ফজুমিয়ার হাটের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

লিমার চাচা পল্লী চিকিৎসক মো. রিয়াজ বলেন, সয়াবিন আনতে ক্ষেতে গিয়ে বজ্রপাতে লিমা মারা গেছে। কিছু দিন আগে লিমা কোরআনের হাফেজা হয়েছে। কোনোভাবেই তার মা-বাবার কান্না থামানো যাচ্ছে না। 

হাজিরহাট ইউনিয়নে পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য আপেল মাহমুদ বলেন, বজ্রপাতে লিমা মারা গেছে। ঘটনাটি খুবই দুঃখজনক ও হৃদয়বিদারক। তার মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছে স্বজনরা। 

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ