শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

কেন্দ্রীয় ইজতেমা সফল করতে সিলেটে আঞ্জুমানে হেফাজতের কর্মী সম্মেলন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কেন্দ্রীয় আজিমুশ্বান ইজতেমা-২০২৬ সফল করার লক্ষ্যে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) বিকাল ৩টা থেকে এশা পর্যন্ত মালঞ্চ কমিউনিটি সেন্টার–এ আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের দায়িত্বশীল, কর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরে আঞ্জুমান ও শাইখুল হাদিস মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক। তিনি বক্তব্যে দ্বীনি কাজের প্রসার, সাংগঠনিক ঐক্য এবং কেন্দ্রীয় আজিমুশ্বান ইজতেমা সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।