সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মাওলানা জুবাইর আহমদ আশরাফের পরিবারকে বেফাকের আর্থিক অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

বিশিষ্ট লেখক-সাহিত্যিক ও মুহাদ্দিস মাওলানা জুবাইর আহমদ আশরাফ রহ.-এর পরিবারের পাশে দাঁড়িয়েছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। বোর্ডের পক্ষ থেকে মরহুম লেখকের পরিবারকে নগদ তিন লাখ টাকা সহায়তা করা হয়েছে।

বুধবার (৬ মে) রাজধানীর কাজলা ভাঙা প্রেসে বেফাক কার্যালয়ে মাওলানা জুবাইর আহমদ আশরাফের স্ত্রী ও ছেলের হাতে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

এ সময় বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, বেফাকের কোষাধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

মরহুম লেখকের পরিবারের পক্ষ থেকে অনুদান গ্রহণ করেন তাঁর সহধর্মিনী রিদওয়ানা নুর এবং বড় ছেলে মাওলানা হুজাইফা। 

খ্যাতিমান লেখক-সাহিত্যিক মাওলানা জুবাইর আহমদ আশরাফ বেফাকের সম্পাদনা বোর্ডের অন্যতম সদস্য ছিলেন। বেফাকের পাঠ্যবই সংস্কারে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। এছাড়া জাতীয় প্রতিষ্ঠানটির ক্রয় কমিটির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

মাওলানা জুবাইর আহমদ আশরাফ গত ১৭ জানুয়ারি অসুস্থ হয়ে আকস্মিকভাবে ইন্তেকাল করেন। তিনি সবশেষ মুগদা মারকাযুল উলুম মাদরাসার শায়খুল হাদিস ছিলেন। এর আগে বিভিন্ন মাদরাসায় তিনি হাদিসের দরস দিয়েছেন। বাংলা ভাষার একজন পণ্ডিত লেখক হিসেবে তাঁর খ্যাতি রয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ