বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

‘শাপলার খুনিদের যথাযথ শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গভীর শোক ও ক্ষোভের সঙ্গে স্মরণ করা হয়েছে শাপলার শহীদদের। এই নির্মম ঘটনার সঙ্গে জড়িত খুনি ও দোষীদের দ্রুত ও নিরপেক্ষ বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছ হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোন।

সোমবার (৪ মে) বাদ মাগরিব ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই দাবি জানানো হয়।

হেফাজত পল্টন জোনের সভাপতি মুফতি সালাহ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল পল্টন জোন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বক্তব্য দেন মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, মাওলানা মাঞ্জুরুল হক, মাওলানা মাখদুম ও মাওলানা আবদুল্লাহ রাসেল প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি জুবায়ের রশিদ।

বক্তারা বলেন, একটি সভ্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে কোনো নাগরিকের প্রাণহানি অবিচার ও দমন-পীড়নের মাধ্যমে ঘটতে পারে না। শাপলার এই ঘটনা শুধু একটি মানবিক বিপর্যয় নয়, এটি ন্যায়বিচার ও মানবাধিকারের প্রশ্ন। তাই সত্য উদঘাটন, দায়ীদের চিহ্নিতকরণ এবং তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তারা ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে,প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে আইনের আওতায় আনতে,ভুক্তভোগী পরিবারগুলোর জন্য ন্যায়বিচার ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে জোর দাবি জানান।

ন্যায়বিচার প্রতিষ্ঠাই পারে শহীদদের আত্মত্যাগের প্রতি যথার্থ সম্মান জানাতে। আমরা বিশ্বাস করি, সত্য ও ন্যায় একদিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ