বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

মাদিনাতুয যাহরায় টিচার্স স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: বিশেষ প্রতিনিধি

শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পাঠদানের মানোন্নয়ন এবং সুশৃঙ্খল শিক্ষা-পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের বালাগঞ্জের মাদিনাতুয যাহরা আল ইসলামিয়া মাদরাসায় টিচার্স স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২ মে) মাদরাসার কনফারেন্স হলে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জামেয়া নুরানিয়া ইসলামিয়া ও মাদিনাতুয যাহরা আল ইসলামিয়ার সম্মানিত শিক্ষক-শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের প্রধান পরিচালক খতিব মাওলানা তাজুল ইসলাম। তিনি শিক্ষকতার দায়িত্ববোধ, আন্তরিকতা, নৈতিকতা ও আদর্শিক চেতনা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি নিয়েও তিনি আলোচনা করেন।

দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় ক্যাম্পাসের সার্বিক পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা রক্ষা, একাডেমিক গাইডলাইন ও পাঠদান কাঠামো এবং কোরআনিক টিচিং মেথডের কার্যকর প্রয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রতিটি সেশনে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকারা মনোযোগ সহকারে আলোচনা শোনেন এবং বাস্তবভিত্তিক বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে মতবিনিময়ে অংশ নেন। এতে শিক্ষকদের মধ্যে পারস্পরিক সমন্বয়, সচেতনতা ও পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পায় বলে আয়োজকরা জানান।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মশালা শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, ফলপ্রসূ ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ