বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী সংসদের আরও ১০ স্থায়ী কমিটি গঠন রাশিয়ার সহায়তায় ‘সুপারসনিক’ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকি, থানায় জিডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বিশেষ প্রতিনিধি

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরীকে বিভিন্ন সংস্থা, মালিক ও শ্রমিক নেতারা অব্যাহতভাবে নানান হুমকি ধামকি দিয়ে আসছে, এমন অভিযোগ করেছেন যাত্রী কল্যাণ সমিতি।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে জিমেইলের মাধ্যমে আওয়ার ইসলামকে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ‘অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাস চালুর চিন্তা করছে সরকার’  

মেইলে বলা হয়, গতকাল সোমবার (৩০ মার্চ) ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশের পর এলাকায় এলে দুপুরের পর থেকে কিছু অবাঞ্ছিত লোকজন তার গতিবিধি লক্ষ্য করছে। তার অফিস, বাসা, ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে তাঁরা সন্দেহজনকভাবে ঘুরাফেরা, বিভিন্ন লোকজনের কাছে তার ও তার পরিবারের লোকজনের অবস্থান ও কর্মকান্ড সর্ম্পকে খোঁজ খবর নিচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি তার জীবনের নিরাপত্তায় স্থানীয় ডেমরা থানায় অনলাইনে জিডি করেন।

জিডিতে বলা হয়, বিগত দুই দশক ধরে দেশে যাত্রী নিরাপত্তা, দুভোর্গ ও ভোগান্তি লাঘবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা হিসেবে মোঃ মোজাম্মেল হক চৌধুরী মানুষের অধিকার নিয়ে কথা বলে আসছেন। বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে, পরিবহন মাফিয়ারাদের চাপে তৎকালীন সড়ক পরিবহন মন্ত্রী তাকে একাধিক মামলা দিয়েছেন, জেলে নিয়েছেন। নতুন সরকারের সময়ে যাত্রী কল্যাণ সমিতির ধারাবাহিক কাজের অংশ হিসেবে বিগত ঈদুল ফিতরে বাড়তি ভাড়া ও ঈদের পরে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত দুটি প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা পরিবহন মালিক, শ্রমিক ও নানামহল থেকে অব্যাহত হুমকি ধামকি দেওয়া হচ্ছে অভিযো।

পাশাপশি এক অনলাইন ভিডি বার্তায় তিনি তার জীবনের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।  

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ