শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না তেহরান, ইরানের বার্তা দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী শোনো হে নবীন! তোমাকেই বলছি ... প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় দ্বিতীয় মুফতি তাকী উসমানী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে

বরগুনায় ধানের কুড়া নিয়ে বিরোধে হামলায় আহত যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বরগুনার আমতলীতে ধানের কুড়া (খসি) ক্রয়-বিক্রয় সংক্রান্ত তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হামলায় গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. সজিব আকন (২৩) ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (২৯ মার্চ) গভীর রাতে মারা যান।

নিহত সজিব আকন উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের বাসিন্দা আয়নাল আকনের ছেলে। গত ২১ মার্চ এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের সোনামিয়া প্যাদার কাছ থেকে ৮০০ টাকায় দুই মণ ধানের কুড়া ক্রয় করেন আয়নাল আকন। তবে মূল্য পরিশোধের সময় ১০০ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে সজিব আকনসহ অন্তত ৭-৮ জন গুরুতর আহত হন।

আরও পড়ুন: খাগড়াছড়িতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আহতদের উদ্ধার করে প্রথমে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সজিব আকনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গত রোববার (২৯ মার্চ) রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

গতকাল সোমবার (৩০ মার্চ) নিহতের ভাই মো. হাসান অভিযোগ করে বলেন, ধানের কুড়ার দাম নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আমার ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অপরদিকে, নিহতের বাবা আয়নাল আকন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে ওরা নির্দয়ভাবে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে সোমবার (৩০ মার্চ) আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় একজন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ৮ জন আসামি আদালতের আদেশে জামিনে রয়েছেন এবং আরও ৪ জন পলাতক রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ