সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

 ‘শাপলার চেতনা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে নানামুখী উদ্যোগ নিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাপলা স্মৃতি সংসদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৈঠকে সংগঠনের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক বলেছেন, শাপলার চেতনা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমাদের নানামুখী উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বলেন, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে যদি বাংলাদেশের ইতিহাসের পরিপ্রেক্ষিতে দেখা হয়, তাহলে তা ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনীয়। যেমন ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাস বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ঠিক তেমনি শাপলা চত্বরের ঘটনাও ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে।

মাওলানা মামুনুল হক আরও বলেন, ৫২-এর ভাষা আন্দোলন যেমন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছিল, তেমনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ২০১৩ সালের শাপলা চত্বরের আন্দোলন ২৪ আগস্টের পাটাতন তৈরি করেছে।

তিনি শাপলার চেতনা সংরক্ষণ ও প্রতিষ্ঠার দায়িত্ব সম্পর্কে বলেন,  ১৩ সালের ৫ই মের শাপলার তাৎপর্য প্রতিষ্ঠিত রাখা আমাদের প্রথম দায়িত্ব। আল্লাহ তায়ালা আমাদের যেভাবে সে সময় শাপলার ময়দানে উপস্থিত থাকার তৌফিক দিয়েছিলেন, এখন আমাদের করণীয় হলো সেই চেতনা অম্লান রাখা।

শেষে তিনি বলেন, শাপলার ঘটনা যত বেশি শক্তিশালী হবে, মানুষ যত বেশি শাপলাকে স্মরণ করবে, তত বেশি শাহবাগি চেতনা বাংলাদেশে কোণঠাসা হবে।

অবশেষে তিনি শাপলা স্মৃতি সংসদের কার্যক্রমে জড়িত হওয়ায় চট্টগ্রামের বিশেষ করে হাটহাজারী অঞ্চলের ওলামায়ে কেরাম এবং ইসলাম প্রিয় জনতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ধন্যবাদ জানান।

উল্লেখ্য, শাপলা স্মৃতি সংসদ চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারীর আল আমিন সংস্থার অফিসে।

বৈঠকে চট্টগ্রামের বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং একদল তরুন উদ্যমী আলেম উপস্থিত ছিলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ