শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

হাটহাজারীতে শহীদদের স্মরণে জমিয়তের আলোচনা সভা ও দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতির করণীয় ও ২৪এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে’ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) মারকাযুল কুরআন ইসলামিক একাডেমি মিলনায়তনে উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জাফর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা নসীম উদ্দিন, মাওলানা হোসাইন ফয়জী, মাওলানা ইয়াসিন মাদার্শাহী এবং হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মাওলানা নিজাম সাইদ।

এছাড়াও আরো বক্তব্যে রাখেন হাটহাজারী উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ তাজুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা আক্তার, অর্থ সম্পাদক মাওলানা খিজির, সমাজকল্যাণ সম্পাদক আবু সাঈফ, কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ফোরকান আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা সোহাইল মাহবুব, উত্তর জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, হাটহাজারী উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফেজ সাইফুল ইসলাম।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ