সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

নবাবগঞ্জে হাজিদের নিয়ে হজ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিনাজপুরের নবাবগঞ্জে ইবাদত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আয়োজনে হাজিদের নিয়ে হজ্জ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার ভাদুরিয়া বাজারের আঞ্চলিক অফিসে এ পুনর্মিলনী ও আলোচনা সভা হয়।

ভাদুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল হক খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ নূরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন, ইবাদত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ রুম্মান, মারফুদুল হক, ভাদুরিয়া শাখার ইনচার্জ নাজির হোসেন, রফিকুল ইসলাম ও পাউশগাড়া মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, হজ্জ পালন করে হাজিরা যে আত্মশুদ্ধির শিক্ষা গ্রহণ করেছেন তা সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। আল্লাহর এই বিশেষ আহ্বানে সাড়া দিয়ে তাঁরা যে সৌভাগ্যের অংশীদার হয়েছেন, তা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়।

অনুষ্ঠানে নবাবগঞ্জের বিভিন্ন এলাকার হাজিগণ অংশ নেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ