সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট, ধীরগতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। শনিবার (১৫ জুন) ভোর থেকেই বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের এলাঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটারজুড়ে থেমে থেমে যানজট শুরু হয়েছে। ধীরগতিতে চলছে সকল প্রকার গাড়ি।

প‌রিবহ‌নের চা‌পের কার‌ণে শুক্রবার দিনগত মধ্যরাত থেকে দীর্ঘ সময় বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে মহাসড়‌কের যান‌জ‌ট বে‌ড়ে‌ যায়। এতে চরম ভোগা‌ন্তিতে পড়েছে ঈদে ঘরমু‌খো উত্তরের যাত্রী ও চালক‌রা।

পুলিশ ও সেতু কর্তপক্ষ জানিয়েছে, সেতুর উপর কয়েকটি গাড়ি বিকল হলে সেগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। যার ফলে অতিরিক্ত গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়। এছাড়া সেতুর উপর দুর্ঘটনা রোধ ও সেতুর ধারণ ক্ষমতার অধিক যানবাহন প্রবেশ করলে যানজটের সৃষ্টি হয়ে টোল বুথের সামনে গাড়ির সারি চলে আসে। এতে বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান গণমাধ্যমকে জানান, ভোররাত থে‌কে এখন পর্যন্ত মহাসড়‌কে প‌রিবহনের ধীরগ‌তি র‌য়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।

স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরের ১৬টিসহ মোট ২১টি জেলার প্রায় ১২ থেকে ১৫ হাজার যানবাহন চলাচল করে। কিন্তু ঈদের সময় এই সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। এতে বিপুল সংখ্যক গাড়ি একসঙ্গে সেতু পার হতে গিয়ে বাধে বিপত্তি। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ