মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ ইফার আয়োজনে শুরু হচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা মক্কা-মদিনা থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের

ফরিদপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২৪ এর কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরার অডিশন।  


সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা’ শিরোনামে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইসলামিক শরিয়াহ রিসার্চ সেন্টার চত্বরে রেজিস্ট্রেশনের মাধ্যমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সারাদিন চলে প্রতিযোগিতা অনুষ্ঠান।

ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা সুশৃঙ্খলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

জানাযায়, এবারের কুরআনের নুর প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের প্রথম বিজয়ী ১০ লাখ টাকা, দ্বিতীয় বিজয়ী ৭ লাখ টাকা, তৃতীয় বিজয়ী ৫ লাখ টাকা, চতুর্থ ও পঞ্চম ২ লাখ টাকা করে পুরস্কার ও সম্মাননা পাবে।

এছাড়া ষষ্ঠ থেকে অষ্টম স্থান অর্জনকারী তিনজন ১ লাখ টাকা করে পুরস্কার ও সম্মাননা পাবে। এবারও জাতীয় পর্যায়ের আট বিজয়ী, তাদের পরিবার ও ওস্তাদকে ওমরাহ পালনের জন্য সৌদি আরব পাঠানো হবে।

অন্যদিকে প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্যায়ের প্রথম বিজয়ী ১৫ লাখ টাকা, দ্বিতীয় বিজয়ী ১০ লাখ টাকা এবং তৃতীয় বিজয়ী পাবে ৫ লাখ টাকা ও সম্মাননা পাবে।

উল্লেখ্য, বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুসল্লি কমিটির আয়োজনে এ হিফজুল কুরআন প্রতিযোগিতা-
২০২৪ ‘কুরআনের নূর’- এর ফরিদপুর বিভাগের এই অডিশন পর্ব অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসে 'কুরআনের নূর' অনুষ্ঠান সম্প্রচারিত হবে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ