সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

প্রাথমিকের নতুন বই নিয়ে উল্টে গেল ট্রাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাথমিকের বইবোঝাই ট্রাক উল্টে পুকুরে পড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুষ্টকামুরী এলাকায় আলহাজ শফি উদ্দিন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই নিয়ে যাওয়ার সময় বিদ্যালয়ের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা শিক্ষা অফিসার শরীফ উদ্দিন বলেন, আগামী বছরের জন্য সারা মির্জাপুরে প্রাথমিকের ১ লাখ ৪৮ হাজার ৭৬৭টি বইয়ের চাহিদা রয়েছে। এরমধ্যে বুধবার সকালে একটি ট্রাকে প্রায় ৭০ হাজার বই নিয়ে পুষ্টকামুরী এলাকায় অবস্থিত আলহাজ শফি উদ্দিন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে পৌঁছালে বইবোঝাই ট্রাকটি পুকুরে উল্টে পড়ে যায়। এতে কিছু বই নষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রেকারের মাধ্যমে বইভর্তি ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ