রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

শেষ মুহূর্তে খাইট্টা-হোগলা ও পশুখাদ্যে জমজমাট ঈদ বাজার, দামেও আগুন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে জমে উঠেছে কোরবানির আনুষঙ্গিক সামগ্রীর বাজার। বিশেষ করে গরু জবাই ও মাংস কাটার কাজে ব্যবহৃত গাছের গুঁড়ি বা ‘খাইট্টা’ এবং হোগলার চাহিদা আকাশছোঁয়া। এর সঙ্গে বেড়েছে পশুখাদ্য, বাঁশের চাটাই, ঝুড়ি, ঝাড়ু এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের বিক্রিও।

চাঁদরাত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঢাকার কারওয়ান বাজার, মোহাম্মদপুর, শ্যামলী, আদাবরসহ বিভিন্ন মোড়ের পাশে বসেছে মৌসুমি দোকান। খাইট্টা-হোগলা বিক্রেতারা জানাচ্ছেন, ঈদের আগের তিন-চার দিনই তাঁদের জন্য সোনার খনি। এই সময়েই হয় মূল বিক্রি।

বাজারে আকার ও কাঠের ধরনভেদে একটি খাইট্টার দাম ২৫০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। তেঁতুল কাঠের খাইট্টা সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বলে জান