রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

‘দয়া করে কোনো ব্যক্তির জন্য হেফাজতকে দোষারোপ করবেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে নবী সা.-এর প্রেমে উজ্জীবিত হয়ে হেফাজতে ইসলামের ডাকে সাড়া দিয়ে আহত ও শহীদ হয়েছিলেন যারা তাদের স্মরণে বারিধারা জোন হেফাজতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেন। বিশেষ ভাবে উপস্থিত সকলের উদ্দেশ্যে ও দেশবাসীর উদ্দেশ্যে বলেন, দয়া করে কেউ কোনো ব্যক্তির জন্য হেফাজতকে দোষারোপ করবেন না। হেফাজত ছিল, আছে, থাকবে। হেফাজত শেখায় হাজারো মৃত্যুর ভয় থাকবে, কিন্তু সেই জায়গায় একজন হলেও সৎসাহস নিয়ে দাঁড়িয়ে বলতে হবে ‘ওয়া কানা ইন্নানি মিনাল মুসলিমীন।’ এটাই হেফাজতে ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা সানাউল্লাহ মাহমুদী, শায়খুল হাদীস মাওলানা হেদায়েতুল্লাহ কাসেমী, মুফতি হাসান মাহমুদ কাসেমী। 
 
সভাপতিত্ব করেন বারিধারা জোন সভাপতি মুফতি আমজাদ হোসাইন হেলালী।