রাজধানীর জামিয়া সাঈদিয়া কারীমিয়া-এর উদ্যোগে 'ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুসলমানদের আহুত "গ্লোবাল স্ট্রাইক" সমর্থনে' একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর ঢাকার বারিধারা সাঈদনগরস্থ জামিয়ার ক্যাম্পাস থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন জামিয়া সাঈদিয়া কারীমিয়া -এর মুহতামিম হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, জামিয়া সাঈদিয়া কারীমিয়া সবসময়ই জাতীয় ও আন্তর্জাতিক সকল সংকটে প্রতিবাদী ভুমিকা পালন করে। তারই ধারাবাহিকতায় আজকের এই বিক্ষোভ মিছিল।
তিনি আরও বলেন, জারজ রাষ্ট্