রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

রাজধানীর বাড্ডায় আগুন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

রাজধানীর বাড্ডায় ফার্নিচারের কয়েকটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে থাকা ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এরপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। প্রায় পৌনে দুই ঘণ্টা পর ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে জানান, ভোর ৪টার দিকে বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কয়েকটি ফার্নিচারের দোকানে আগুন লেগেছে বলে খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

তবে কীভাবে আগুন লেগেছে, প্রাথমিকভাবে তা জানাতে পারেননি তিনি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ