সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আমিরুল হিন্দ মাওলানা সাইয়েদ আরশাদ মাদানীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাংলাদেশ সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরে গেছেন তাঁর ছোট ভাই, উপমহাদেশের প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব আওলাদে রাসূল আল্লামা সাইয়েদ আসজাদ মাদানী।

রোববার (১৫ নভেম্বর) সকালে যশোর সীমান্ত দিয়ে ভারতের উদ্দেশে রওনা হন তিনি। বাংলাদেশ সফররত অবস্থায় বড় ভাইয়ের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে সফরসূচি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেন আল্লামা আসজাদ মাদানী।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন সফরের জিম্মাদার ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

বাংলাদেশ ত্যà