বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


বাংলাদেশে কেন একজন মাওলানা ফজলুর রহমান নেই, কেন হয় না!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মুফতি এনায়েতুল্লাহ||

সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন মাওলানা ফজলুর রহমান। তিনি বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি। খুব নিবিড়ভাবে তাকে দেখার, কাছে থেকে কথা শোনার ও আলাপ করার সুযোগ হয়েছে। তার সাক্ষাৎ, বাংলাদেশের প্রতি তার পিতা মুফতি মাহমুদের সমর্থনসহ বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চিন্তার প্রেক্ষিতে এ লেখা।

এক. স্বভাব, নেতৃত্ব ও ঐক্যের বিশ্লেষণ

প্রথমে বাংলাদেশ ও পাকিস্তান- এই দুই দেশের উলামায়ে কেরামের স্বভাবগত পার্থক্য বোঝার জন্য একটি মূল বিষয় মাথায় রাখা দরকার। একজনের নেতৃত্বকে সামনে রেখে নিজেদের পেছনে রাখার যোগ্যতা।

পাকিস্তানের বড় আলেমদের মাঝে এই গুণটা রক্তে মিশে আছে। তারা বড় হলেও ছোট একজনের পেছনে দাঁড়াতে পারেন, তাকে মানতে লজ্জা করেন না, তাকে সামনে রাখতে নিজের অবস্থান সংকুচিত করতে দ্বিধা করেন না।

বাংলাদেশে এই জায়গাটি দুর্বল এবং আমাদের প্রায় সব অস্থিরতার মূল এখানেই।

দুই. ফজলুর রহমান একজন ব্যক্তি