রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ইবনে শাইখুল হাদিসের পছন্দের আসনে প্রার্থী দেয়নি বিএনপি, নেপথ্যে কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||বিশেষ প্রতিনিধি||

মাওলানা মামুনুল হকের (ইবনে শাইখুল হাদিস) নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস কোন জোট বা বলয়ে যাবে সেই আলোচনা চলছে অনেক দিন ধরেই। বর্তমানে দলটি জামায়াতে ইসলামীসহ আটটি দল নিয়ে গঠিত প্লাটফর্মে রয়েছে। জুলাই সনদের আইনি স্বীকৃতিসহ পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলনেও সক্রিয়। তবে আলোচিত নেতা মাওলানা মামুনুল হকের কদর রয়েছে বিএনপির কাছে। শেষ পর্যন্ত তিনি এবং তার দল বিএনপি বলয়ে যেতে পারে বলেও গুঞ্জন আছে।

বিএনপি গতকাল প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বাকি ৬৩টি আসন ফাঁকা রেখেছে দলটি। সেই আসনগুলোর মধ্যে একটি বড় অংশ জোটসঙ্গীদের ছাড়ার ইঙ্গিত দিয়েছে বিএনপি। এছাড়া নিজেদের আভ্যন্তরীণ জটিলতার কারণেও কিছু আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রেখেছে দলটি।

বিএনপি যেসব আসনে প্রার্থী দেয়নি এর মধ্যে তিনটি আসন এমন রয়েছে, যেখান থেকে নির্বাচন করার ব্যাপারে নিজের আগ্রহের কথা ইতোমধ্যে জানিয়েছেন মাওলানা মামুনুল হক। তবে তিনটি আসনের মধ্যে একটিতে ইতোমধ্যে অন্য দলের একজন প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার কথা জানা গেছে।

সম্প্রতি মাওলানা মামুনুল হক আওয়ার ইসলামের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি নির্বাচন করার ব্যাপারে ব্যক্তিগতভাবে ততটা আগ্রহী না। তবে দল তাকে প্রার্থী করার প্রয়োজন বোধ করলে তিনি নির্বাচন করবেন। সে ক্ষেত্রে তিনটি আসন তার পছন্দের তালিকায় রয়েছে। এর মধ্যে দুটি ঢাকায় এবং একটি বাগেরহাটে।

মাওলানা মামুনুল হক জানিয়েছিলেন, তার কর্মক্ষেত্র রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হওয়ায় ঢাকা-১৩ আসনে তিনি প্রার্থী হতে আগ্রহী। তিনি বেড়ে উঠেছেন লালবাগ এলাকায়। সে ক্ষেত্রে ঢাকা-৭ আসনও তার পছন্দের তালিকায় আছে। এছাড়া নানার বাড়ি এবং বাবার কিছুদিনের কর্মস্থল হিসেবে বাগেরহাট-১ আসনেও তিনি নির্বাচন করতে পারেন।

বিএনপি ঘোষিত তালিকায় দেখা যায়, তিনটি আসনই ফাঁকা রাখা হয়েছে। তবে এর মধ্যে মোহাম্মদপুর আসনে ইতোমধ্যে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজকে সবুজ সংকেত দেওয়া হয়েছে এবং তিনি কাজও শুরু করেছেন। বাকি দুটি আসন অবশ্য মাওলানা মামুনুল হকের সঙ্গে সমঝোতা হলে বিএনপি ছাড়তে রাজি বলে জানা গেছে।

মাওলানা মামুনুল হক নিজেই সম্প্রতি নিজেই জানিয়েছেন, নির্বাচনে তিনি কোন জোট বা বলয়ে যাবেন সেটা এখনো সিদ্ধান্ত নেননি। তবে তিনি আট দলের সঙ্গে আছেন। নির্বাচনি সমঝোতা যে কারও সঙ্গে হতে পারে বলে আভাস দিয়েছিলেন। সে ক্ষেত্রে বিএনপির সঙ্গেও তার একটা বোঝাপড়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও বিষয়টি চূড়ান্ত হতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ