বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


জামায়াত আমিরের সঙ্গে তরুণ আলেমদের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে কওমি ঘরানার তরুণ আলেমদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। 

মুফতি রেজাউল করীম আবরারের নেতৃত্বে তরুণ আলেমদের মধ্যে আরও ছিলেন মুফতি লুৎফর রহমান ফরায়েজী, কলরব শিল্পীগোষ্ঠীর পরিচালক শিল্পী ও বক্তা মাওলানা সাঈদ আহমাদ ও নির্বাহী পরিচালক শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান। 

আজ সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় জামায়াতের সেক্রটারি অধ্যাপক মিয়ার গোলাম পরওয়ারও উপস্থিত ছিলেন।

আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন মুফতি রেজাউল করীম আবরার। 

তিনি জানান, ওয়াজ-মাহফিল, ইসলামি রাজনীতি, আলেমদের একতার বিষয়ে সংকট দূরীকরণ ইত্যাদি বিষয়ে সৌজন্য বিনিময় হয়।

এদিকে কলরব শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান এক ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয়ে মুহতারাম আমিরে জামায়াত ও সেক্রেটারি জেনারেলের সাথে আজ মতবিনিময় হল। তিন